• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
দিনবদলের ছোঁয়ায় ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তি ঐতিহ্যের “ফানস়ল্লা” লামায় পুলিশের সচেতনতামূলক র‍্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চন্দনাইশে বার্মা পাড়ার  অপরাধ  চক্র সদস্যরা ধরা চুয়ার বাইরে বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ডাব্লিউ এফ পির, স্কুল ফিডিং, জীবিকা উন্নয়ন, প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ- মুহাম্মদ জসিম:: শিক্ষার মান উন্নয়নে শিক্ষক- অভিভাবকদের ভূমিকা অপরিসীম নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবি

রোববার (১৬ আগস্ট) রাতে কক্সবাজার ৩৪ বিজিবি অধীন্থ ঘুমধুম বিওপির স্পেশাল টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৪’বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এবং সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা