• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
দিনবদলের ছোঁয়ায় ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তি ঐতিহ্যের “ফানস়ল্লা” লামায় পুলিশের সচেতনতামূলক র‍্যালি ও পথসভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চন্দনাইশে বার্মা পাড়ার  অপরাধ  চক্র সদস্যরা ধরা চুয়ার বাইরে বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও  ঝুলন ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ডাব্লিউ এফ পির, স্কুল ফিডিং, জীবিকা উন্নয়ন, প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ- মুহাম্মদ জসিম:: শিক্ষার মান উন্নয়নে শিক্ষক- অভিভাবকদের ভূমিকা অপরিসীম নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে মালিকবিহীন ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ঈদগাঁও থানার আয়োজনে ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঈদগাঁও থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আয়োজিত র‍্যালিতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শিফাতুল মাজদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

র‍্যালিটি ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে হামিদুল হক,তৌহিদ তারকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহবিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় উপস্থিত লোকজনদের হাতে হাতে মাদক বিরোধী নানান শ্লোগান সম্বলিত প্লেকার্ড চোখে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা