• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরাও ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ড.সাজ্জাদ নাসির ইসলামপুরে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায পুলিশের অভিযানে -১৮ হাজার ইয়াবাসহ চালক আটক লামায় ২০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক

ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত প্রকাশের জেরে সংবাদকর্মী ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ঈদগাঁও স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের অভিযোগ, সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের জেরে আবু তৈয়ব সংবাদকর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার মামলা করেছেন। মানববন্ধনে বক্তারা এসব মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, কোন সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্য নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু মামলা দায়ের করে সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের চাপের মধ্যে রাখা কিংবা মতপ্রকাশের পরিবেশ সংকুচিত করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা মামলার বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামাবাদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশীদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, সাবেক যুবদল নেতা মোস্তফা আল আশরাফ, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শান্ত, ঈদগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুনাইদ হাসান,  ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম আয়ুবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,সংবাদকর্মী সেলিম উদ্দীন, আনোয়ার হোসাইন, মিছবাহ উদ্দীন, হাফেজ বজলুল রহমান, মনসুর আলম, বশিরুজ্জামান,আশফাক উদ্দীন আরফাত, আবু বকর চৌধুরী, রবিউল আলম রবি, সেলিম আহমেদ ও চকরিয়ায় শাহরিয়ার মাহমুদ রিয়াদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

তারা সংবাদকর্মী মাহমুদুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানান। একই সঙ্গে মামলায় অভিযুক্ত সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা কর্মীদের আইনগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা