• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
লামায় উপজেলা হাসপাতালে শয্যা সংকটে, অ্যাম্বুলেন্সও বন্ধ লামায় উপজেলা হাসপাতালে শয্যা সংকটে, অ্যাম্বুলেন্সও বন্ধ ইসলামপুর থেকে সরঞ্জামাদিসহ ১২ মাদকসেবী আটক বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরাও ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ড.সাজ্জাদ নাসির

ইসলামপুর থেকে সরঞ্জামাদিসহ ১২ মাদকসেবী আটক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন মাদক সেবীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা মাদক সেবনের প্রস্তুতিও সেবনরত অবস্থায় ছিলেন। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার রাতে থানার এসআই মো.আজিমুল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এর প্রায় ২০ মিনিট পর বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজার নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে চক্রাকারে বসে মাদক সেবনরত আরও ৯ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো.ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো.আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) এবং মো.করিম (২৫)। 
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩ টি প্লাস্টিক পাইপ, একটি গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা