চট্টগ্রাম প্রতিনিধি,:পটিয়ায় আইনজীবী সমিতির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আইন পেশার প্রভাব খাটিয়ে এক ব্যবসায়ীর দোকানে নিয়মবহির্ভূতভাবে তালা লাগিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। দোকান বন্ধ থাকায় গত একসপ্তাহ ধরে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন বলে তুলেছেন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ জাহিদ হাসান।
রোববার (২৩ আগস্ট) বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
জাহিদ হাসান পটিয়া পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখিল এলাকার বাসিন্দা এবং স্ট্যাম্প ভেন্ডার।
তিনি পটিয়া আদালত জামে মসজিদ মার্কেটে ‘দরবার স্টোর’ নামে তাঁর একটি ভাড়া দোকান রয়েছে। তিনি বলেন, দোকানটিই তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস।
জাহিদ হাসানের অভিযোগ, পটিয়া আইনজীবী সমিতির ওকালতনামা-সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রাজেন দত্ত, দুইজন আইনজীবী তাঁর দোকানে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেন।
এরপর থেকে তিনি দোকান খুলতে পারছেন না বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী বলেন, ওকালতনামা-সংক্রান্ত কোনো বিষয়ে তিনি দোষী সাব্যস্ত হলে প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী যে শাস্তি হবে, তা মেনে নেব। তবে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া জোর করে দোকানে
তালা মেরে বন্ধ করে দেওয়া অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার।
জাহিদ মানবিক বিবেচনায় দোকান খুলে ব্যবসা পুনরায় চালুর ব্যবস্থা এবং ঘটনার প্রতিকার চেয়ে গত ২৩ আগস্ট পটিয়া আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন বলেও জানান জাহিদ হাসান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে জাহিদ হাসান, কম্পিউটার অপারেটর আকতার হোসেন, ব্যাবসায়ী কানুন রশিদ, ও ভুক্তভোগী জাহিদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।