• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার আলীকদম উপজেলায় ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা আলীকদমের দুর্গম পাহাড়ি কুরুকপাতার একাংশ লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আউলিয়া-কেরামগণের পুণ্যভূমি দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ ও উৎসবমুখর পরিবেশে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৩ আগস্ট ২০২৬ ইং, রোজ রবিবার, হযরত আবুল খায়ের সুলতানপুরী (রহ.) অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে বিপুলসংখ্যক আশেকে রাসুল, ভক্ত-অনুরক্ত, পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে হাসনাইন ও ইমামে তরিকত শাহ্ সূফি সৈয়দ মাওলানা আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ.)-এর উপস্থিতিতে বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসের সূচনা হয়। আসরের নামাজের পর শুরু হওয়া জুলুসটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে মহান সাতগাছিয়া দরবার শরীফে এসে সমাপ্ত হয়।
জুলুস চলাকালে দরুদ-সালাম, নাতে রাসুল (দ.), জিকির-আজকার ও ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্যবাহী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জন্ম ও মহান আদর্শের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটে।
পরে বাদে মাগরিব সাতগাছিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল। মাহফিলে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রাসুলে পাক (সা.)-এর সীরাত, শান-মান, আদর্শ ও উম্মতের প্রতি তাঁর অসীম রহমত ও ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে তকরির পেশ করা হয়।
মাহফিলে প্রধান তকরির ও বিশেষ দোয়া পরিচালনা করেন আওলাদে হাসনাইন, ইমামে তরিকত শাহ্ সূফি সৈয়দ মাওলানা আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী (মা.জি.আ.), সাজ্জাদানশীন, সাতগাছিয়া দরবার শরীফ, মুজিবনগর, হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম।
মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক ও গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও হযরত আবুল খায়ের সুলতানপুরী (রহ.) অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, উপদেষ্টা পরিষদ, WMK ট্রাস্ট, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংগঠক, দরবারের ভক্ত-অনুরক্ত এবং বিপুলসংখ্যক আশেকে রাসুল মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও আশেকে রাসুলদের মাঝে উন্মুক্ত তাবরুক বিতরণের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা