• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটিয়ার ঐতিহ্যবাহী হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী ও ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে জশ্নে জুলুছের বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকা ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ। সভায় প্রধান আলোচক ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর। বক্তব্য রাখেন, হাজী নজরুল ইসলাম, কাদেরী শহীদুল হক হোসাইনী, মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, ফজলুল কবির, মোজাফফর আহমদ, এস এম বোরহান উদ্দিন শাহ নুরী, কাজী মো. আবু বক্কর ছিদ্দীক, আকবর হোসেন কুতুবী, কুতুবউদ্দিন শাহ নুরী ও সাদেকুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা