• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ পটিয়া আমির ভান্ডার দরবার  শরিফের বর্ণাঢ্য জশনে জুলুস ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ দীর্ঘবছর পর ঈদগাঁও মাইজ পাড়া নাসী খালের উপর দৃষ্টিনন্দন ব্রীজ লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফারুয়া ইউনিয়নে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন ———–  কাজল তালুকদার

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে তক্তানালা ও গোয়াইছড়ি পাড়ায় বন্যায় সহনশীল, কমিউনিটি – নিয়ন্ত্রিত সৌরবিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ্ কাজল তালুকদার। পরে তিনি  পাড়াবাসীর সঙ্গে  মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন  সাবেক উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বুধবার (২৬ আগস্ট ) দুপুরে তক্তানালা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা “আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ এর বাস্তবায়নে  STER FUN Bangladesh ( ster Network),UK-AID, JAO,SIDA- সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায়  এই পানি সরবরাহ ব্যবস্থা  উদ্বোধন ও মত বিনিময় করা হয়। 

এসময় আরও  উপস্থিত ছিলেন WSM- CRLIWM-CHT Section Project এর প্রকল্প পরিচালক কৃষিবিদ্ পবন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য শ্রী এ্যাডভোকেট চঞু চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকার ডেভেলপমেন্ট এসোসিয়েট উপ- নির্বাহী পরিচালক এ্যাডভোকেট কক্সী তালুকদার ্সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক – এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান, উজ্জ্বল হেডম্যান( মেম্বার), ভরত চন্দ্র কার্বারী,নির চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ আশিকা সংস্থার কর্মকর্তা – কর্মচারী ও পাড়াবাসী।

জানা গেছে, তক্তানালা গ্রামে ৩৫০ পরিবার, গোয়াইন ছড়ি গ্রামে ২৩০ পরিবারের মোট ৫৮০ পরিবারের উপরে মানুষ নিয়মিত সুপেয় পানির পান ও ব্যবহার করতে পারবে। এতে পাড়াবাসী আশিকা সংস্থা, দাতাগোষ্ঠী ও উপস্থিত  সকলকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা