ডেস্ক নিউজ: রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর তিন নং বিট পুলিশিং সভা থানার সেকেন্ড অফিসার ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান। ৩১ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় ইসলামপুর বাজার প্রাঙ্গনে এ বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ওসি মফজল আহমদ বলেন, আমাদের কোন সোর্সের প্রয়োজন নাই। আপনারা আমাদের সোর্স। জনগনই আমাদের তথ্যদাতা।
পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। যদি পুলিশ কে সহযোগিতা না করে। তাই জনগন কে সাথে নিয়ে রাজস্থলী থানা কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চাই।পুলিশের সেবা জনগনের কাছে পৌছে দিতে মাননীয় প্রধান মন্ত্রী ও আই জি পিরর উদ্যাগে এ বিট পুলিশিং কার্যক্রম হাতে নিয়েছেন।
আপনারা এলাকার যে কোন সমস্যার বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বাজার চৌধুরী, হেডম্যান কারবারি সুশীল সমাজের নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি