Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লামায় মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি :মাদক কে না বলুন, ক্রীড়া কে জাগ্রত করুন-এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১নং ওয়ার্ড শেখ রাসেল ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকাল ৩:০০টায় ৫ ফেব্রুয়ারি২১ইং জাতীয় সংগীতের মাধ্যমে খেলাটি উদ্ভোধন করেন – ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- সাদ্দাম হোসেন জয়। উক্ত ফাইনাল খেলায় সলেমান বাজার ক্রিকেট একদশকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শেখ রাসেল স্মৃতি সংসদ। খেলায় ম্যাচ সেরা হয়েছেন শেখ রাসেল স্মৃতি সংসদের খেলোয়াড় জাহাঙ্গীর আলম। এবং টুর্ণামেন্ট সেরা হয়েছেন সলেমান বাজার ক্রিকেট একাদশের খেলোয়াড় মো. জাকির হোসেন।

এসময় উক্ত ফাইনাল খেলায় মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বিশেষ অতিথি হিসাবে সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ। ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি- নূরুল ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি- মোহাম্মদ মারুফ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক- সাদ্দাম হোসেন শাহীন, ২নং ওয়ার্ড আওয়ামীলী এর সাধারণ সম্পাদক- সুজন ত্রিপরা, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক- আনিচুর রহমান, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি- মো. হাছান, সহ-সভাপতি- মো. আকরাম হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে ওমর ফারুক ও বিশেষ অতিথি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন- মাদককে না বলুন- ক্রীড়াকে জাগ্রত করুন, অর্থাৎ মাদক ছেড়ে ক্রীড়া প্রেমী হতে হবে। এবং খেলায় তোমরা এই ক্ষুদ্র খেলা থেকে খেলোয়াড়রা ধীরে ধীরে জাতীয় দলের খেলোয়াড় হও এটাই কামনা করি। পরিশেষে বলেন আমি ক্রীড়ার সাথে আছি থাকবো, আমার সমর্থন অনুযায়ী সহযোগীতা করবো, এবং ভবিষ্যতে শেখ রাসেল ক্রীড়া সংসদ থেকে আরো বড় টুর্ণামেন্ট আয়োজনের প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!