Logo
শিরোনাম
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু। ঈদগাঁওতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান  ঈদগাঁওতে অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুর রহমান কাজলের ফাইতং সমিতি উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ ও বাগান পরিদর্শন শহিদ ও মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে ইউএনও হাসনাত জাহান খান ঈদগাঁও উপজেলায় যোগদান করলো বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮ কর্মকর্তা ইফতারির অন্যতম লেবু, ক্ষীরা, কলা, কাঁচামরিচ দ্বিগুন দাম ঈদগাঁওতে, নেই মনিটরিং দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন সহকারী সার্জন যোগদান বিলাইছড়িতে বিষপানে ১ নারীর মৃত্যু 

ঈদগাঁওতে অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুর রহমান কাজলের

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে ২০ ফ্রেরুয়ারী (শুক্রবার) জুমার নামাজ শেষে মুসল্লী ও স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদর-রামু-ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি ধানের শীষ প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​তবে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এলাকাকে অপরাধমুক্ত রাখার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ কঠোর। নিজের বক্তব্যে লুৎফুর রহমান কাজল ঈদগাঁওয়ে চলমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

সরকারি বা ব্যক্তিগত কোন জায়গা দখলবাজি সহ্য করা হবেনা। এলাকায় কোন ধরনের চাঁদা বাজি বরদাস্ত করা হবেনা। ​অবৈধভাবে মাটি কাটা কিংবা যেকোন অসামাজিক ও অনিয়ম কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনসেবার জন্য, অনিয়মের আখড়া গড়ার জন্য নয়। আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী, দখলবাজ বা চাঁদাবাজের স্থান হবেনা। যারা এসবের সাথে জড়িত, তারা দ্রুত এসব কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান, অন্যথায় আইন তার নিজস্ব গতিতে কঠোর ব্যবস্থা নেবে। ​এলাকাবাসীর প্রত্যাশা  এমপির এই কঠোর হুশিয়ারী বাস্তবায়িত হলেই ঈদগাঁও এলাকাটি একটি শান্ত, নিরাপদ জনপদ হিসেবে গড়ে উঠবে।

এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!