মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার গেস্ট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাবেক পৌর মেয়র আমির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন,বাংলাদেশর মধ্যে সর্বপ্রথম ফ্যামিলি কার্ড বিতরণ হবে লামা উপজেলা থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দলমত নির্বিশেষে সকলেই যাতে ফ্যামিলি কার্ড পায় সেই লক্ষে কাজ করা।
আরও বলেন, লামা উপজেলায় শুষ্ক মৌসুমে পানি সমস্যা বেশি দেখা দেয় আমি এখন কাজ করছি কিভাবে পানির সংকট নিরসন করা যায় সে লক্ষে, খুব দ্রুত সময়ে লামা উপজেলায় পানির সংকট নিরসন হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আজকের এই ইফতারের মহামিলন প্রমাণ করে আমরা কতটা ঐক্যবদ্ধ। আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে।ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বরোপ তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ,লামা পৌরসভার সাবেক মেয়র মো.আমীর হোসেন,যুগ্ম আহ্বায়ক থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু তাহের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর ইসলামসহ লামা উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি