• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির কাপ্তাই জোনের অধীন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে, কর্ণেল নাজমুল কাদির শুভ এর নির্দেশনায় এলাকার ক্রীড়ামোধীদের মাঝে   ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাজস্থলী সাব জোন(  ৩৮ বীর )।বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে রাজস্থলী উপজেলা পরিষদের সামনে  এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত ও উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান। রাজস্থলী সাব জোন কমান্ডার খেলোয়ারদের মাঝে ফুটবল জার্সি  সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
গেছে এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার  মেজর হাফিজ আহম্মদ সৈকত   জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই মাদক মুক্ত সমাজ গড়তে এ  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা