• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

পটিয়ার আশিয়ায় মাদক বিরোধী  পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের পটিয়া থানার উদ্যোগে  উপজেলার আশিয়ায় মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর 

মঙ্গলবার দুপুরে আশিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে  সভাপতিত্ব করেন

আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল, বিশেষ  প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আশিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি  মনির আহমদ সেলিম, প্রধান বক্তা ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)

মো: জিয়াউর হক, বিশেষ অতিথি ছিলেন 

আশিয়া বিএনপির সাবেক আহবায়ক শরীফ উদ্দিন,  পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু সহ শিক্ষক স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মো. জিয়াউল হক বলেন,মাদক একটি সমাজ ও পরিবারকে নীরবে ধ্বংস করে দিতে পারে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই পাড়ায় মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। তিনি  যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যাবসার জড়িতদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি তাদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করার আহবান জানান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা