আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
৬৩ বছরের ইতিহাস ঐতিহ্যের রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্যে গর্জনিয়ার উদীয়মান জননেতা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী গুণিজনদের স্মরণ করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ বৃত্তির ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা করতালির মধ্য দিয়ে স্বাগত জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক সুজন শর্মার প্রানবন্ত সঞ্চালনায় বক্তব্য দেন- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফুল ইসলাম পান্নু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন, সীমলা প্রভা দে প্রমূখ।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। তাঁরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয় এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আবু মুছা কুতুবি।
অনুষ্ঠান বর্ণিল করার জন্য প্রয়াস চালিয়েছেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম, সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত, সিনিয়র শিক্ষক সুকুমার বড়ুয়া ও সহকারি শিক্ষক ওবাইদুল ইসলাম লিটন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি