• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল ​কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪ মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা দুর্গম এলাকার স্রো জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে আলীকদম সেনাজোনের মানবিক উদ্যোগ সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক-১ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক-১

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিন উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান চালিয়ে জসিন উদ্দিনকে আটক করে।

তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার মোহাম্মদ আব্দু জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক পরিমাণ ৬০ হাজার পিস। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক জসিন উদ্দিন ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক জানান মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা