• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস ঈদগাঁও-ইসলামাবাদে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মওঃ নুরুজামানের পূনরায় যোগদান

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অভিভাবক দীপন তালুকদার (দীপু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতৃবৃন্দ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মার্মা ও তিমথী খ্যং, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা।

এছাড়া বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি অ্যালান চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক অংচা মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিলাইছড়ি উপজেলা জাসাসসহ বিএনপির কার্যক্রম আরও সক্রিয় করার পাশাপাশি সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপজেলার জনগণের প্রতি দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা