• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Headline
আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ির জাসাস ঈদগাঁও-ইসলামাবাদে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মওঃ নুরুজামানের পূনরায় যোগদান

জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ, সেতু নির্মানের দাবী

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ-

পোকখালীর যাতায়াতের কাঠের সাঁকো ভেঙে জনদূ্ভোগ চরম আকার ধারণ করছে। পুনরায় সেতু নির্মাণের দাবি জানালেন এলাকাবাসীর। 

২১ সেপ্টেম্বর (সোমবার) সকালে জালালাবাদ

মনজুর মৌলভীর দোকান সংলগ্ন পোকখালী পারাপারের কাঠের সাঁকোটি ভেঙে গেছে। এতে দু-পাড়ের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ঐ স্থানের কংক্রিটের সেতুটি অনেক আগেই ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দারা কাঠের সাঁকো তৈরি করে সাময়িক ভাবে পারাপারের ব্যবস্থা করেছিলেন। সকালেই সেই কাঠের সাঁকোটিও ভেঙে যাওয়ায় স্থানীয় দের চলাচলে মরণ দশায় পরিণত হয়ে পড়েছে।

বিশেষ করে, শিক্ষার্থী,বয়স্ক মানুষসহ জরুরী প্রয়োজনে চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছে। 

এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী ভাবে সেতুটি নির্মাণ বা পুনঃস্থাপনে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

জালালাবাদ বিএনপির সভাপতি,সাবেক মেম্বার নুরুল আলম জানান, সোমবার ভোর সকালেই মনজুর মৌলভীর দোকান পয়েন্টেই পোকখালী পারাপারে কাঠে সাঁকোটি ভেঙে গিয়ে চলাচলে চরম ভোগান্তি পড়েন লোকজন। 

চাকরীজিবি আবদুল্লাহ জানান, মনজুর মৌলভী দোকান পয়েন্টে জালালাবাদ-পোকখালী সংযুক্ত সাঁকোটি দিয়ে দৈনিক সহস্রাধিকের বেশি লোক জন নানান কাজেকর্মে যাতায়াত করে থাকেন।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ার ম্যান কামাল হোসেন কাঠের সাঁকো ভেঙে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দিয়ে এপার ওপার অসংখ্য মানুষের যাতায়াত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা