• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
সকলে মিলে উদ্যোগ নিলে বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয়— মন্ত্রী সাচিং প্রু এমপি পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, সর্বস্বান্ত ৮চাষী,ব্যাপক ক্ষয়ক্ষতি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজার ঈদগাঁও উপজেলার জালালাবাদের সন্তান,চট্টগ্রাম বিভাগীয় সংগীতশিল্পী ও শাহ আব্দুল হক বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতা,চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম হাতটি প্রায় পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া নাক ও শারীরিক নানা জটিলতার কারণে তার দুটি জরুরি অপারেশন প্রয়োজন। তার চিকিৎসার জন্য ৬ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন বলে জানা গেছে। পরিবার ও চিকিৎসকদের ভাষ্য মতে, বর্তমানে অর্থাভাবে তার জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

​শিল্পী শাহ আব্দুল হকের বাড়ি জালালাবাদের পালাকাটা গ্রামে। তার জীবনে নেমে আসা বিভিন্ন সমস্যার মধ্যে প্রধান তিনটি সংকট তুলে ধরে তাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

​যেসব সমস্যার মুখোমুখী শিল্পী শাহ আব্দুল হক ১.হাতের জটিল সমস্যা: সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তার বাম হাতটি এখন নষ্ট হওয়ার পথে। গত দুই মাস ধরে তীব্র ব্যথায় তিনি রাতে ঘুমাতে পারছেন না এবং হাতটি দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। অবিলম্বে তার একটি অস্ত্রোপচার (অপারেশন) প্রয়োজন।
২.নাকের সমস্যা: শীতকাল আসতেই তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকদের মতে, নাকের ভেতরে গোশত ও হাড়ের সমস্যা (জমান্ট) দেখা দিয়েছে, যার জন্যও অপারেশন জরুরি।

​বিকাশ ও নগদ (ব্যক্তিগত-রোগী): 01620220559। ব্যাংক হিসাবের বিবরণী:
​অ্যাকাউন্টের নাম: Sah Abdul hoque
​হিসাব নম্বর: 20502270205243417
​ব্যাংক:ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঈদগাঁও, কক্সবাজার শাখা।

​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা