• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
সকলে মিলে উদ্যোগ নিলে বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয়— মন্ত্রী সাচিং প্রু এমপি পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, সর্বস্বান্ত ৮চাষী,ব্যাপক ক্ষয়ক্ষতি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গোপন মিছিলের প্রতিবাদ এবং দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের বাবুল রানা, যুবদলের মেহেদী হাসান হিমেল এবং ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত গোপন মিছিল বন্ধ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা