• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ইসলামাবাদ রেল স্টেশনসহ আশপাশ এলাকা পরিদর্শন রেলওয়ে পুলিশ ইন্সপেক্টরের

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং ট্রেন লাইনের উভয় পাশের পাথর ছড়িয়ে ছিটিয়ে ফেলাসহ পাথর চুরি হচ্ছে অহরহ। ঈদগাঁও উপজেলার এ ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় জড়িত একশ্রেণির উঠতি বয়সের বিপদ গামী কিশোর-যুবক। জাতীয় একটি গুরুত্বপূর্ণ সম্পদ হুমকির মুখে পড়ে যাচ্ছে।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ট্রেন স্টেশন ও আশপাশ এলাকা, উত্তরে বোয়াল খালি, নাপিত খালি এবং দক্ষিণে রাবার ড্যাম, জালালাবাদ পালাকাটা, ঈদগাঁওর মাইজপাড়া সহ বিভিন্ন পয়েন্টে এ অপকর্ম চলছে। এসব স্পট সমূহে চলমান ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে একাধিকবার। তাছাড়া ট্রেন লাইনের দু পাশের পাথরগুলো এলোমেলো করে ফেলা হচ্ছে। ক্ষেত্রবিশেষে কেউ কেউ আবার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে।

৪ই অক্টোবর (রবিবার) সকালে কক্সবাজার রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদ রেল স্টেশন ও আশপাশ এলাকা পরিদর্শন করে। এসময় স্থানীয়দের সাথে সচেতনতা মূলক কার্যক্রম চালান। পুলিশ এসময় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা মর্মে সতর্ক করেন।

স্থানীয় অনেকে জানান, এসব কাজে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে এলাকাবাসী প্রশাসনকে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা