Logo
শিরোনাম
ঈদগাঁওতে অপহরণের ঘটনায় তিন অভিযুক্ত আটক, স্বর্ণালংকার উদ্ধার জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন নাইক্ষ্যংছড়িতে বি‌শিষ্ট‌জন‌দের সম্মানে জামায়া‌তের ইফতার সম্পন্ন ঈদগাঁওতে রকমারী জুতার সমাহার, ক্রেতা দের স্বাদ থাকলেও স্বাধ্য নেই লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট বিলাইছড়িতে আলোচনায় জয়সিন্ধু::জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে করবেন সুষম উন্নয়ন জাহানপুর বাজারে নির্বাচনে সভাপতি অহেদুজ্জামান এবং সাধারন সম্পাদক পদে মোজাম্মেল এবং ক্যাসিয়ার পদে আলতাফ হোসেন নির্বাচিত। মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা

বিলাইছড়িতে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৭ জেএসএস সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ: রাঙামাটির বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সাত পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী। বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই সাত সন্ত্রাসীকে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

আটককৃতরা হলো-চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা(৪৮), বিরমনি ত্রিপুরা(৪৫), বিষ্ণমনি ত্রিপুরা(৪৪), লক্ষন ত্রিপুরা(৩০), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৬)। আটককৃতদের তাদের কাছ থেকে থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ০২টি চাকু, ০২টি ছবি, ০৩টি সীল ও একটি চেক বই উদ্ধার করা হয়েছে বলে বিলাইছড়ি থানা সূত্র নিশ্চিত করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

বিলাইছড়ি থানা সূত্র জানিয়েছে, বিলাইছড়ির ফারুয়ার ইউনিয়নের বিভিন্ন স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদেরকে মারধর করে চাঁদাবাজি করছে এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পেয়ে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর যৌথ টিমের সদস্যরা।

দুইদিনের টানা অভিযানে অস্ত্র-গুলিসহ সাত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃতরা সকলেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সক্রিয় সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!