• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণ রোধে ড্রোন প্রযুক্তির সংযোজন লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায় ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ ঈদগাঁও থেকে ৭০ দফায় গ্রাহকের টাকা উধাও! চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন

ঈদগাঁও থেকে ৭০ দফায় গ্রাহকের টাকা উধাও!

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি শাখার এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা অবৈধভাবে স্থানান্তরের অভিযোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গত দুইদিনে ওই গ্রাহকের হিসাব থেকে বিকাশ অ্যাড মানির মাধ্যমে ৭০ দফায় এসব টাকা স্থানান্তর করা হয়েছে বলে ব্যাংক স্টেটমেন্টে তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগী গ্রাহক কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক। গত ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে তার হিসাব থেকে এসব টাকা স্থানান্তর করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জিডির সূত্র ধরে সোমবার বিষয়টি তদন্তে নামেন (সদর, রামু ও ঈদগাঁও) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান। তার নেতৃত্বে তদন্তে ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

তদন্তের স্বার্থে সোমবার সকালে ভুক্তভোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হকের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এএসপি মাহমুদুল হাসান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টরসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

ভুক্তভোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক বলেন, তিনি নিজে কোন অ্যাপস বা অনলাইন ব্যাংকিং কার্ড ব্যবহার করেন না। তার মোবাইল ফোনেও কোন ওটিপি (OTP) বা বার্তা আসেনি। এরপরও ব্যাংক হিসাব থেকে এত বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের ঘটনায় তিনি উদ্বিগ্ন। তার মতে, এ ধরনের ঘটনায় সব ধরনের গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক তার এক কর্মচারীকে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য পাঠান। কিন্তু তার হিসাবে টাকা নেই বলে জানানো হয়। পরে তিনি নিজে ব্যাংকে গিয়ে হিসাব থেকে টাকা উধাও হওয়ার কারণ জানতে চান। এসময় শাখা ব্যবস্থাপক তাকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি।পরে ভুক্তভোগী ঈদগাও থানায় জিডি করেন।

কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশে গুরুত্বপূর্ণ এ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সদর সার্কেলের এএসপি মাহমুদুল হাসানকে। তিনি ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদারকে সঙ্গে নিয়ে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা