• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণ রোধে ড্রোন প্রযুক্তির সংযোজন লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায় ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ ঈদগাঁও থেকে ৭০ দফায় গ্রাহকের টাকা উধাও! চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম আধুনিকায়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
কর্মসূচিতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের বিভিন্ন কার্যক্রম, ব্যবহারপদ্ধতি এবং ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ব্যবস্থার মাধ্যমে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম সহজীকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা সম্ভব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নাগরিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম বাস্তবায়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী খুরশিদ আলম সিস্টেমটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ প্রযুক্তি ব্যবহারের ফলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও তথ্য ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে। এতে নাগরিকদের সময় সাশ্রয়ের পাশাপাশি সেবা গ্রহণের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
‘ভাবনায় নতুনত্ব, হাতের মুঠোয় সব তথ্য’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজীকরণ ও তথ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।

কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা নজরুল ইসলাম, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম কার্যকরভাবে বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা প্রদানে গতি আসবে। পাশাপাশি তথ্য সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা