ডেস্ক নিউজ:বান্দরবানের থানচি উপজেলাধীন থানচি সদর ইউনিয়ন জিরো পয়েন্ট এলাকায় বান্দরবান সেনা রিজিয়ন ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে আনুমানিক ৩কোটি ৮৫ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী থানচি উপজেলাধীন ৩নং সদর ইউনিয়ন জিরো পয়েন্ট তিন রাস্তার মোড় এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ এপ্রিল বিকাল ২টার সময় বান্দরবান সেনা রিজিয়ন ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিয়ান পরিচালনা করলে যৌথ বাহনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা আসামি মউসিং ত্রিপুরা(৩৭)কে আটক করে। সে কমলা বাগান উন্নয়ন বোর্ড পূর্নবাসন পাড়া, অংথহা ত্রিপুরার ছেলে।
পবরর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হাতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ০৩কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
আটককৃতে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৩কোটি ৮৫ লক্ষ টাকা।
আসামীকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে সূত্রে জানা গেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি