Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

থানচিতে ইউপি নির্বাচনে ফলাফল

থানচি প্রতিনিধি

বান্দরবানে থানচিতে চারটি ইউনিয়নে ৪র্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত তিনটিতে নৌকা প্রতীক প্রার্থী জয়ী ও একটিতে দুর্গম নেটওয়ার্কবিহীন হওয়ায় ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতির লক্ষণীয় ছিল।

উপজেলা নির্বাচন অফিস তথ্যে সূত্রে জানা যায়, থানচি সদর ইউনিয়নে ৯টি কেন্দ্রে মধ্যে ১ হাজার ৩৮৯ ভোট পেয়ে নৌকা প্রতীকের বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অংপ্রু ম্রোঃ, তাঁর প্রতিদ্বন্দ্বীর আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীক নিয়ে মাংসার ম্রোঃ ১ হাজার ১২৫ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ১ হাজার ৩৮ ভোট পেয়েছেন ক্রাপ্রুঅং মারমা।

রেমাক্রী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীক নিয়ে মুইশৈথুই মারমা ১ হাজার ৫৭০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট।

বলিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জিয়া অং মারমা। তাঁর প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা আনারস প্রতীকের ৯শত ২৩ ভোট ও মংক্যসিং মারমা চশমা প্রতীকের ৬শত ৫১ ভোট পেয়েছেন। এবং দুর্গম নেওয়ার্কবিহীন তিন্দু ইউনিয়নের ইউপি নির্বাচনে ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে উপজেলা নির্বাচন কমিশনা অফিসার রাজা মিয়া জানান, উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউপিসহ চারটি ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে উপজেলা নির্বাচন অফিসের তিন ইউনিয়নের ফলাফল পৌঁচ্ছেছেন।

তিনি আরো বলেন, দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে মধ্যে নির্বাচন অফিসের রেমাক্রী ইউনিয়নের ফলাফল পৌঁচ্ছালেও তিন্দু ইউনিয়নের ফলাফল এখন পর্যন্ত পৌঁচ্ছাইনি। তবে কাল দুপুর নাগাদ হেলিকপ্টার যোগে আসতে পারে।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী জানান, নেটওর্য়াক বিহীন দুগর্ম রেমাক্রী ও তিন্দু ইউপিসহ চার ইউপিতে ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচন সরঞ্জামগুলো পৌচ্ছিয়ে দেন তা ফের আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!