• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ লামায় ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা সদরে স্থানান্তর,স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত বিলাইছড়িতে পালবার লিং সেন্টারের বার্ষিক কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা