Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে তামাকের বদলে আখ চাষে ঝুঁকছেন চাষীরা

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে বির্স্তীণ আবাদী জমিতে এক সময় চাষ হতো ক্ষতিকর তামাকের। এতে স্বাস্থ্যের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তো চাষিরা। তবে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় এখন এসব জমিতে তামাকের বদলে চাষ হচ্ছে আখের। বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক পাওয়ার পাশাপাশি রোগবালাই কম হওয়ায় আখ চাষের প্রতি ঝুঁকছেন চাষীরা।

বান্দরবানের বিস্তীর্ণ পাহাড়ী এলাকায় এক সময় চাষ হতো তামাকের। তবে এখন বদলেছে দৃশ্যপট। আবাদ হচ্ছে আখের। জেলার হানসামাপাড়া, বাঘমারা, জামছড়ি, বালাঘাটাসহ বিভিন্ন এলাকার জমিতে চাষ হচ্ছে সিও ২০৮, রংবিলাস ৪২, বিএসআরআই, অমৃতসহ নানা জাতের আখ। রোগ বালাই কম ও এ অঞ্চলের আবহাওয়া অনুকূল হওয়ায় ফলনও হচ্ছে ভাল।

২০০৬ সাল থেকে এ অঞ্চলে তামাকের বিকল্প হিসেবে আখ চাষ বাড়ানোর কাজ শুরু বাংলাদেশ সুগার রিসার্চ ইনষ্টিটিউট। প্রতিবছর বিনামূল্যে বিতরণ করে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি সরঞ্জাম। দেয়া হয় প্রশিক্ষণ। উৎপাদিত এ ফসল থেকে গুড় তৈরি করে বাড়ানো হচ্ছে আয়ের খাত।

ইনস্টিটিউটের তথ্য মতে, সাড়ে তিনশো থেকে চারশো তামাক চাষী উদ্ধুদ্ধ হয়েছে আখ চাষে। ফলে ২০১৮ সালে ৫৭০ হেক্টর জমিতে ৮৩ হাজার ৬শ ২২ মেট্রিক টন আখ উৎপাদন হয়। গেলো বছর ৬৩০ হেক্টর জমিতে উৎপাদন হয় ৮৭ হাজার মেট্রিক টন।

রোয়াংছড়ি উপজেলার আখ চাষী মংশাই মারমার সাথে কথা বলল তিনি জানান ,আমি প্রতি বছর এক বিঘা জমিতে এই আখ চাষ করি এবং প্রচুর লাভবান হয় বর্তমানে আমাকে দেখে আরো অনেকে এই আখ চাষে উদ্বুদ্ধ হয়েছে । ভবিষ্যতে আরো ভালো মানের আখ চাষ করে সকলেই স্বাবলম্বী হতে পারব এটা আশা করছি।

বান্দরবানে সাতটি উপজেলায় গুড়ের চাহিদা ৩২ মেট্রিক টন। কিন্তু বর্তমানে উৎপাদন হয় মাত্র ৭ থেকে ৮ মেট্রিক টন। ফলে আখ চাষে বিপুল সম্ভাবনার কথা জানান এই গবেষক।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!