Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: জরিমানা আদায়

রিমন পালিত :নিজস্ব প্রতিবেদক:বান্দরবান পৌরসভা নির্বাচন উপলক্ষে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আজ শুক্রবার ১২ ই ফেব্রুয়ারি দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার ।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বিএনপি’র মেয়র প্রার্থী মোঃ জাবেদ রেজাকে যানবাহনে পোস্টার লাগানোর কারণে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর (৮) ধারা ভঙ্গের অপরাধে একই আইনের ৩১ ধারায় ১০ হাজার টাকা এবং আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার করে শোডাউন এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করার অপরাধে মোঃ সাইদুর রহমানকে পৌরসভা নির্বাচন আইন বিধিমালা ২০১৫ এর ৮ (৫) , ১৩ (ক) , ২১(২) ধারা ভঙ্গের অপরাধে এক আইনের ৩১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত আগামী ১৪ ই ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ভোটার সংখ্যা ২৯ হাজার ৭ শত ২৯ জন । ১২ ই ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২ টা থেকে প্রচারণা বন্ধ হবে ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!