Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বরকলে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার 

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির বরকল উপজেলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে বরকল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১মার্চ) রাত ৮টায় বরকল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মণ্জুরুল আবছার এর নেতৃত্বে এসআই (নিঃ) কামাল হোসেন, এএসআই (নিঃ)ফরিদ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে নিজ বাড়ি থেকে দুই আসামীকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৯জুন ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সন ০৩ এর ৭/৯/(০১),জি,আর -৫৪/২১ ধারায় আইমাছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কলাবুনিয়া গ্রামের মোঃ ইউনুস আলী ছেলে মোঃ সিরাজুল ইসলাম(২২) এর নামে বরকল মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৩। অন্যদিকে, গত ০৮মার্চ ২০২১ ইং তারিখে চুরি ও হত্যা মামলায়

দঃবিঃ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২),সি আর -২৪০/২০২০ ধারায় ভূষণছড়া ইউনিয়নে ০৪নং ওয়ার্ডে এরাবুনিয়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ মিজানুর রহমান এর নামে থানায় মামলা দায়ের করা হয়। অতঃপর তাদের নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছে বরকল মডেল থানা পুলিশ।

এ বিষয়ে পুুলিশ সূত্র জানায়- দীর্ঘদিন পর অভিযান চালিয়ে দুুই আসামীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সকালে রাঙ্গামাটিতে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!