Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আমরা গোমাতলীবাসীর উদ্যেগে ভয়াল ২৯শে এপ্রিলে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমরা গোমাতলীবাসীর আহবায়ক ব্যবসায়ী ফেরদাউস আলম ফিরোজ

সভায় কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর বলেন, কক্সবাজারে সব দলের নেতৃত্ব থাকলেও উন্নয়নে পিছিয়ে ঈদগাঁও। তিনি নেতৃত্বে থাকা সবদলের নেতৃবৃন্দকে একজায়গায় বসে ঈদগাঁও উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, ৩৫ বছর আগে যে অবকাঠামোগত কারণে ঘূর্ণিঝড়ে গোমাতলীসহ উপকূলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল। ৩৫ বছর পরেও টেকসই বেড়ীবাঁধ- স্লুইসগেট  না হওয়া অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। তিনি ২৯ এপ্রিলে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করেন।

মাষ্টার আহমদ কবিরের পরিচালনায় স্মরণ সভায় ব্যবসায়ী হান্নান মিয়া, মোঃ সাইফুদ্দিন, প্রধান শিক্ষক আবদুল জলিল, আবদুল মাবুদ, দিদারুল ইসলাম, শিক্ষক আবু ইউসুফ মোঃ ইয়াহিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।

স্মরণ সভায় ২৯ এপ্রিলে নিহত নুরুল হক চেয়ারম্যান,মুক্তিযুদ্ধা আবদুল শুক্কুরসহ অনেকে মরণোত্তর সম্মাননা ও মানবতায় বিশেষ অবদান রাখায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে মরনোত্তর, সামসুল আলম মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সামসুল আলমকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

সভায় ৩৫ বছর আগে ৯১ সালে ২৯ এপ্রিলের এইদিনে ভয়াল ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা নুর হোসাইন ছিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!