Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চকরিয়ার হাবলিয়াকাটায় সুদের টাকার জন্য মহিলাকে গাছে বেঁধে নির্যাতন ,আটক ১

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের চকরিয়ার সুদের টাকার জন্য নূর আয়েশা (৩০) নামক এক নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত সুদারু শওকত পালাতক হলেও তার পিতাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ২১ইং) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) হাবলিয়া কাটা এলাকায় এই ঘটনা।

বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, উপজেলার বরইতলী ইউনিয়নের হাবলিয়া কাটা এলাকার আলী হোসেনের স্ত্রী নূর আয়েশা অভাবের তাড়নায় একই এলাকার জহির আহমদের ছেলে শওকত আলমের কাছে ৪ হাজার টাকা ঋন নিয়ে ছিলো।

ইতি মধ্যে চার হাজার টাকার অনূকূলে ৮ হাজার টাকা পরিশোধ করার পরেও আরো দুই হাজার টাকার জন্য চাপ দেয়। নূর আয়েশা দুই হাজার টাকা দিতে না পারায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে ঘর থেকে টেনে বের করে শওকত আলম গাছের সাথে বেঁধে মারাত্বক ভাবে প্রহার করে।আশে পাশের লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারন করলে বিষয়টি ছড়িয়ে পরে।

এলাকাবাসীর দাবি শওকতের যেন দৃষ্টান্তমূলক শাস্তির হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!