Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাঘাইছড়িতে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যায় জড়িত সন্দেহে আটক ১

ডেস্ক নিউজ: রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহ সুমন চাকমা নামে এক জনকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি। আটক যুবক বাঘাইছড়ি ইউনিয়নের লম্বাছড়া এলাকার মেরি চাকমার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গত ২৪ মার্চ বুধবার দুপুর পোনে ১টার দিকে উপজেলা পরিষদে ঢুকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ইউপি সদস্য ও (জেএসএস) এমএন লারমা দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

এই ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ (জেএসএস) সন্তু লারমা দলের ১৮ জনকে আসামি করে মামলা করে নিহত সমর বিজয় চাকমার ভাই বিনয় চাকমা। এরপর থেকেই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ও আসামিদের আটক করতে পুলিশের পাশাপাশি বিজিবিও নিয়মিত টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সুমন চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

উল্লেখ্য, গত দুই বছরে বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক দলের সন্ত্রাসীদের গুলিতে ২৩ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। এছাড়াও ১৮ই মার্চ উপজেলা ট্রাজেডির  দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করার কথা রয়েছে স্থানীয়দের। ২০১৯ সালের ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শেষে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ গুলিতে ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়। ঐ ঘটনায় মামলা হলেও এখনো ধরা পরেনি মূল আসামিরা। কষ্ট আর যন্ত্রনায় মানবেতর জীবন কাটছে আহতদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!