Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি :মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এর অংশ হিসেবে রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে শহরে মাস্ক বিতরন ও জনসচেতনতার লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা।

রোববার (২১ মার্চ) দুপুর ১২টা মিনিটে শহরের বনরুপা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ মাস্ক বিতরন ও জনসচেতনতার লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মাস্ক বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোঃ কবীর হোসেন।

এ সময় তিনি বলেন, ‘দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করছি।

তিনি আরো বলেন, ‘মানুষকে মাস্ক পরার অভ্যাস করতে হবে। আপনারা জানেন অনেকেই টিকা নিয়েছে। এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশে মাস্ক বিতরণ করছি।’এসময় কোতোয়ালি থানার এসআই, এএসআই সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!