Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

স্বাস্থ্যবিধি মেনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লকডাউনেও বান্দরবানে খোলা থাকবে বিপনী বিতান

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বাংলা নববর্ষ উদ্যাপন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐত্যিবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানের শপিং সেন্টারগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবররীজি। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ বান্দরবানরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনরে নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায় পুরাতন বাংলা বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে জাকজঁমকভাবে উদযাপন করে সাংগ্রাই উৎসব। তবে এবার সরকারের নির্দেশনা মোতাবেক সারাদেশে লকডাউন চললেও বান্দরবান জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদযাপনের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত আকারে বান্দরবানের সকল শপিং সেন্টার ৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এসময় জেলা প্রশাসক সকল ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানান এবং নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হবে বলেও সাফ জানিয়ে দেন।

নতুন নিদের্শনা অনুযায়ী আজ থেকে ১২ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে কাপড়, কসমেটিক, ব্যাগ ও জুতার দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!