রাঙ্গামাটি প্রতিনিধি :”আমাদের গন্তব্য-ম্যালেরিয়া বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক অফিসের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ব্র্যাক অফিসের ব্যবস্থাপক তপন চাকমা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শান্তি বিমল চাকমা প্রমূখ।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারী মেডিকেল অফিসারবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি