Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

মানিকছড়িতে চারশত কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ডেস্ক নিউজ:মানিকছড়িতেে  চারশত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে খরিপ ১/ ২০২১-২০২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবারকে এক বিঘা জমির জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসনের ওপর রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৭এপ্রিল) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদন ও নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন কাউচার আফ্রাদসহ সকল সহকারী কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, যেখানে অন্যান্য বছর এ কর্মসূচির আওতায় ৪শত জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয় সেখানে এবছর ৪শত জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি ব্রিধান-৪৮ বীজ ও ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!