Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

সুবলং ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শত দরিদ্র ও দুঃস্থ পরিবার

রাঙামাটি প্রতিনিধি :রাঙামাটি বরকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান-২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৫শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সাহার্য্যেতে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সুবলং ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।এসময় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিজন ৫শ টাকা করে মোট ৫শত পরিবারকে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলার নবাগত নির্বাহী অফিসার জুয়েল রানা।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা প্রিয় রতন চাকমা,সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী, সুবলং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!