আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:পবিত্র ঈদকে সমনে রেখে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মহামারি করোনা লকডাউনে কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ।
শনিবার ৮ মে বিকাল সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ৫০০ সদরে
৫০ পরিবার মাঝে সেমাই, চিনি,নারকেল,দুধ,বাদামসহ বিভিন্ন প্রকারের ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় নেতৃ বৃন্দ বিভিন্ন ইউনিয়নের প্রেরনের জন্য নেতাদের হাতে তোলে দেন।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্তিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যন ও উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো: আবু তাহের কোম্পানি, বান্দরবন পার্বত্য জেলা পারিষদ সদস্য ক্যানোওয়ান চাক, সাধারণ সম্পাদক মো: ইমরান, ডা: সিরাজুল হক, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ইমন, উপজেলা যুবলীগের সহসভাপতি মো: হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দস সত্তার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জহির আহমদ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল , উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি