Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে রুমা সেনা জোন এর অভিযানে অস্ত্র-গুলি, সরঞ্জাম উদ্ধার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে রাশিয়ার তৈরি দুটি এমএমজি রাইফেল, গুলি, আফিমসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে একটি পাহাড়ি জুম ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

অভিযানের সময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সেনা কর্মকর্তারা জানান, অভিযানের পর আস্তানা থেকে তল্লাশি করে রাশিয়ার তৈরি দুইটি এসএমজি, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড পিস্তল, ১ টি ছুরি , ১০০ গ্রাম আফিম, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বদানকারী রুমা ২৭ বেঙ্গল সেনাবাহিনী জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানিয়েছেন, একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে এর খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে সরে যায়।

পরে ওই স্থানে তল্লাশি করে অস্ত্র-গুলি সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামগুলো রুমা সেনানিবাসে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!