নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়িতে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে ।
আজ ১৬ মে রবিবার সকালে হামিদিয়া পাড়া,চাকঢালা ৬ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত (২) এর মৃত্যু হয় ।
সূত্রে জানা যায় শিশুটি তার নিজ বাড়ীর পূর্ব পাশে মা বাহিরে পানি আনতে গেলে মাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে মারা যায়।
এলাকাবাসী আরও জানান শিশুটিকে বাড়িতে না পেয়ে তার পরিবার খুঁজতে থাকে। পরবর্তীতে সকাল ১১ টার দিকে-খালের পানিতে ভেসে ওঠে ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এস আই মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মেয়েটির মা-বাবাকে জিজ্ঞেসাবাদ করলে তাদের কোন অভিযোগ নাই বলে স্বীকারউক্তি দেয় ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি