Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

পার্বত্যমন্ত্রীর সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের  আহবায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যায় বান্দরবানস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মাঈনুদ্দিন খালেদ, ইফসান খাঁন ইমন, হাফিজুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন টুক্কু, আব্দুর রশিদ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহ।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- সাংবাদিকেরা সমাজের দর্পন। আপনাদের কারণে সমাজ আলোকিত হচ্ছে। আপনাদের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। পরে সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উন্মোক্ত আলোচনায় যুক্ত হন। আলোচনায় বাইশারীর মানুষের সার্বিক নিরাপত্তা, গর্জনিয়া-বাইশারী সড়কের উন্নয়ন, নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্পস্থ ঝুঁকিপূর্ণ বেইলী সেতু নতুনভাবে নির্মাণ, বাইশারী-অালিক্ষ্যং সড়কের আলিক্ষ্যং খালে একটি সেতু, নাইক্ষ্যংছড়ির পানি সংকট নিরসন, রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক প্রশস্তকরণ সহ নানা উন্নয়নমূলক কথা উঠে আসে। সাংবাদিক নেতৃবৃন্দের কথার উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মন্ত্রী ফোন করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

বিকেলে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের গঠিত অাহবায়ক কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীর বাসভবনে পৌঁছালে মন্ত্রীর ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর স্বাগত জানান। বান্দরবান থেকে ফেরার পথে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক মিনারুল হকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!