Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।(সোমবার ৩১ মে২১ইং) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহায়ক করিম ইকবাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলাওয়ে মার্মা, ভাইস চেয়ারম্যন (মহিলা) শামীমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ প্রতিষ্ঠা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাঈনদ্দিন খালেদ,সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মো: ইফসান খান ইমন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য আব্দুর রশিদ, সদস্য শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, তৈয়ব উল্লাহ উপজেলা একাডেমী সুপার ভাইজার মো.সোহেল মিয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি এসআই অরুন চাকমা , উপজেলা নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তপন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার সোহেল, দৌছড়ি ইউপি সদস্য নুরুল আলম, সাবেক ইউপি সদস্য ফুখরুল ইসলাম কালু প্রমুখ।

সমাপনী খেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন দোছড়ি ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে। এই ফুটবল টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!