Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজে ভরে দিতে বৃক্ষরোপণ অভিযান শুরু

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তাই বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে কুসুমপুরা স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জুয়েল নাথ বাপ্পুর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেজামুল ইসলাম , এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ফজলে রাব্বি সুমন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।

বক্ষরোপণ কর্মসূচির অতিথিরা বলেন, বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে দেশের পরিবেশ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।গাছ মানুষের দুর্দিনের একটি বড় সঞ্চয়।

পরিশেষেবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!