Logo
শিরোনাম
মামলা জটিলতা ও পারিবারিক যড়যন্ত্রে….. চৌফলদন্ডীর এক শিক্ষিকা এখন ভ্যানে খাবার বিক্রেতা ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না

থানচিতে চান্দের গাড়ি পাহাড়ে খাদে পড়ে আহত ৪

ডেস্ক নিউজ:থানচি আলিকদম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি গভীর পাহাড়ে খাদে পড়ে আহত ৪ হয়েছে । আহতরা হলেন , গাড়ি চালক মোহাম্মদ তারেক রহমান (২৫), সৈয়দ আকবর (৩২), ওবাইদুল হক (২৫), মোঃ রফিকুল ইসলাম (২৭), আহতরা সকলে কক্সবাজার জেলা ইদগাও থানা চান্দের ঘোনা গ্রামে বাসিন্দা।

রবিবার (৬ই জুন) বিকাল সাড়ে ৫টায় থানচি আরকিদম সড়কে ৩১ কিলোমিটার এর থানচি হেডম্যান পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনাস্থান থেকে স্থানীয় জনতা ও থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী , থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমাসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপেক্স ভর্তি করা হয় । আহতদের মধ্যে গাড়ি চালক মোহাম্মদ তারেক রহমান গুরুতর আহত অবস্থা থানচি স্বাস্থ্য কমপেক্স হতে বান্দরবান হাসপাতালে রেফার করা প্রক্রিয়া রয়েছে।

আহত সৈয়দ আকবর ৩২ জানান, ঈদগাঁও হতে থানচি লিক্রি সড়কে কয়েকটি পানির ড্রাম নিয়ে আসছিলেন। বিকাল সাড়ে ৫ টা দিকে থানচি হেডম্যান পাড়া ৩১ কিলোমিটার স্থানে পৌঁছলে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে প্রায় ৪ মিটার পাহাড়ে খাদে নিচে পড়ে যায়। তিনি আরও জানান আমরা সকলে থানচি লিক্রি সড়কে ১৬ ইসিবি অধীনে সড়কে উন্নয়ন কাজে শ্রমিক কাজ করি।

থানচি স্বাস্থ্য কমপেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গাড়িতে মোট ৬জন ছিল ৪জন আহত হয়ে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩জন সুস্থ অবস্থা রয়েছে। গাড়ি চালক গুরুত্বর আহত তাকে অন্যত্র চিকিৎসা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!