Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

লামায় ২৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি: বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকালে বান্দরবানের লামায় ২৮৫ পিস ইয়াবাসহ মো. আকরাম হােসেন (৩২) নামে এক মাদক ব্যকসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুবার (৯ জুন) সকালে লামা-ফাঁসিয়াখালী সড়কে ইয়াংছা চেক পােষ্ট হতে তাকে গ্রেফতার করা হয়। আকরাম হােসেন লামা পৌরসভার ৩নং ওয়ার্ডে সমিল পাড়ায় মৃত জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, আকরাম হােসেন বুধবার সকালে লামা থেকে চকরিয়া অভিমুখী মােটর সাইকেল করে যাচ্ছিল। পথে ইয়াং চেক পােষ্টে

পৌছালে দায়িত্বরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদকালে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করে শরীর থেকে ২৮৫ পিস ইয়াবা ও ১টি মােবাইল ফোন উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মাে. আকরাম হোসেন একজন ইয়াবা ব্যবসায়ী । ইতিপূর্বে সে ইয়াবা ব্যবসা করে পুলিশের হাতে ধৃত হয়ে জেলে গিয়েছিল। লামায় এই ইয়াবা ব্যবসায়ীদের একটি শক্ত সেন্ডিকেট রয়েছে। তাদের ইয়াবা ব্যবসায়ীক সেন্ডিকেট অন্যতম জায়গা হলো লামা কেন্দ্রীয় মারমা শ্মশান।

লামা থানা অফিসার ইনচার্জ মাে. মিজানুর বহমান জানান, গ্রেফতারকৃত আসামী মো. আকাম হোসেন ও তার শরীর হতে প্রাপ্ত ২৮৫ পিস ইয়াবা ও ১টি মােবাইল ফোন থানা হেফাজতে রয়েছে। ধৃত ব্যক্তিকে দ্রুত লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!