Logo
শিরোনাম
ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না লামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় নও মুসলিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি :বান্দরবানের রোয়াংছড়ির তুলাছড়ি পাড়ায় নওমুসলিম মসজিদের ঈমাম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরা কে ব্রাশ ফায়ার করে হত্যার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (মঙ্গলবার সকাল ১১টায় ২২ জুন২১ইং) আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমানের নেতৃত্বে লামায় পৌরসভার থেকে একটি বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন মিলিত হয় । হত্যাকাণ্ডে জেএসএস জড়িত আছে— দাবি করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ইহুদি রাষ্ট্র করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এইজন্য অস্ত্র, অর্থ দিচ্ছে কিছু রাষ্ট্র। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মিজুরামে ছয়টি ট্রেনিং সেন্টারে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে আমাদের পাহাড়ে পাঠানো হচ্ছে। অন্যদিকে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড ঘোষণা করেছে। এই অবস্থায় শান্তিচুক্তির সাংঘর্ষিক ধারা বাতিল, সন্তু লারমার ফাঁসির দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা সভাপতি কাজী মো. মুজিবর রহমান,সহ সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, নও মুসলিম প্রতিনিধি, ডাক্তার মো. ইউসুফ, লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল জামান, লামা ইমাম সমিতি সভাপতি মাওলানা আজিজুল হক, লামা সাংবাদিক ফোরাম, সভাপতি, ইউসুফ মজুমদার, সহসভাপতি শাহ নেওয়াস, সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, মোহাম্মদ আবুল হাশেম ইসমাইলুল করিম, ফরিদুর আলম বাবলু, রিপোর্টার্স ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সংগঠন সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা-উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!