Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাজস্থলীতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

ডেস্ক নিউজ: রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে অস্ত্রসহ উসিংমং মারমা ( ২৪) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহামদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

উসিংমং মারমা উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যাপাড়া বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন যাবত জেএসএস কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

ওসি মফজল আহামদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ জানুয়ারি) দিনগত রাতে রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নে জেএসএস’র আস্তানায় অভিযান চালিয়ে উসিংমং মারমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপড় জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে এখনো হস্তান্তর করা হয়নি পুলিশের কাছে। হস্তান্তর করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!