Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

খাগড়াছড়িতে বাড়ির আঙিনায় অবৈধ গাঁজার চাষ, ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারী

ডেস্ক নিউজ:খাগড়াছড়ি জেলা শহরের ফুড বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬ হাজার গাঁজা গাছের চারা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এস আই উইলিয়াম চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ ও উৎপাদনের দায়ে অমলেন্দু চাকমাসহ ৫ জনের বিরদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ সাথে জড়িত থাকার দায়ে দুই মহিলাকে আটক করেছে।

মামলার অপর আসামিরা হলেন, বিঢুসি চাকমা, রেন্টিনা চাকমা, চন্দ্রনাথ চাকমা, অরুন চাকমা। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ। বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, জেলার সদর উপজেলার প্রত্যন্ত ফুট বিল এলাকায় একটি বাড়ির আঙিনায় অবৈধ মাদক গাঁজার চাষাবাদ ও উৎপাদন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফুট বিল এলাকার অমলেন্দু চাকমার বাড়িতে অভিযান ঘটনাস্থলে চালিয়ে ৬ হাজারেরও বেশি গাঁজার চারা উদ্ধার করে বীজ ধ্বংস করে।

এ সময় এর সাথে জড়িত থাকার দায়ে দুই মহিলাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশের এস আই উইলিয়াম চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলায় দায়ের করলে শনিবার দুপুরে দুই নারীকে গ্রেফতার দেখিয়ে দুপুরে চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।

অভিযানকালে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ৬ হাজার গাঁজার চারা পেয়েছেন বলে জানিয়েছে বাসুদেব কুমার মালো। এ সব গাঁজা পরে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!