Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কাপ্তাইয়ে দূর্বৃত্তের গুলিতে কৃষক নিহত

ডেস্ক নিউজ:রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় দূর্বৃত্তের গুলিতে ৭০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। তিনি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে বলে জানান ঐ ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা। নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক বলে স্থানীয়রা জানান।

এইসময় তিনি উক্ত রাস্তা দিয়ে কৃষি কাজ সেরে তাঁর বাড়িতে ফিরছিলেন। আজ সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার কিছুটা পর এই ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য অংসাপ্রু মারমা।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, নিহত ব্যাক্তি কিভাবে মারা গেছে তা এখনোও জানা যায়নি, তদন্ত পূর্বক এই ঘটনার বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং লাশ বর্তমানে কাপ্তাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তিনি আরো জানান, এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!